স্বীকৃতির জন্য লাখো ভক্তের অপেক্ষা
- ২২:০০
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, বিনোদন, ভোলা জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ২৬১
ভোলা : এ সময়ের সবচেয়ে আলোচিত সংগীত শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। যাকে ঘিরে দর্শক হৃদয়ের অফুরন্ত ভালোবাসা। সুরেলা কন্ঠের অধিকারী এ উদীয়মান শিল্পী খুব অল্প সময়ের দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
সংগীত জগতের এক উজ্বল নক্ষত্র বলা চলে তাকে।
স্বীকৃতিকে ঘিরেই দর্শকদের আশা-প্রত্যাশা। শুধু তাই নয়, জনপ্রিয় এ কন্ঠ শিল্পী স্বীকৃতিকে নিয়ে অপেক্ষা ভক্তদের। তিনি ফিরবেন, গাইবেন এবং দর্শক মাতাবেন। এ অপেক্ষার প্রহর যেন কাটেনা তাদের।
প্রিয় শিল্পীর গান শুনতে যেন তাদের অধীর আগ্রহের শেষ নেই তাদের। শাহনাজ রহমান স্বীকৃতি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এমন প্রত্যাশা তাদের। তবে স্বীকৃতি জানিয়েছেন, সুস্থ হলেই স্টেজ শো করবেন।
ভক্তরা জানিয়েছেন, লাখো ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি। শিল্পীরা কখনই মরে না, তাদের প্রতিভাই তাদের বার বার বাচিয়ে তুলে, কেটে যায় সকল সংকট, আর বাঁধা বিপত্তি।
কারন, ভক্তদের দোয়া ও ভালোবাসা রয়েছে তাকে ঘিরেই। এমনি অন্ধ বিশ্বাসে শ্রোতাদের অপেক্ষা। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবরো দর্শকদের সামনে এসে হাজির হবেন এমনটাই অপেক্ষা আর প্রতিক্ষা তাদের।
কন্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি গত বছর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরে তার ব্লাড ও বন ক্যান্সার রোগ ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে দীর্ঘদিন দেশের বাইরে থেকে সেখানে চিকিৎসা নিতে হয়েছে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি তাকে সুস্থ হতে এখনও ২ বছর সময় লাগবে।
বর্তমানে তাকে দেশের নামি-দামি হাসপাতালে এন্টিবডি থেরাপি দিতে হয়। এতে ব্যায় হচ্ছে অনেক টাকা। এ থেরাপি দিতে হবে আগামী দুই বছর পর্যন্ত। তাকে গানের জগতে ফিরতে হবে, কারন শিল্পীদের গানই জীবন। আর দর্শকদের কথা ভেবেই তাদের গাইতে হয়।
ফেইসবুকে জানতে চাইলে শাহনাজ রহমান স্বীকৃতি বলেন, এখন বিছানায় শুয়ে থাকতে হয়না, তার মানে সুস্থ হয়ে যাইনি, তবে মোটামুটি সুস্থ অনুভব করছি’। কিছুদিনের মধ্যে রেকর্ডিং শুরু করবো। পুরোপুরি সুস্থ হলো স্টেজ শো করবো’। এ জন্য সকলের কাছে দোয়া কামনা করছি’।
এদিকে, প্রতিভাবান এ সংগীত শিল্পী সকল সংকট ও বিপর্যয় কাটিয়ে খুব শিগ্রই সুস্থ হয়ে দর্শকদের কাছাকাছি এসে গান শোনাবেন এমন প্রত্যাশা দর্শক-শ্রোতা ভক্তদের।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/০৫০৫২০১৬//
