চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু দিবস পালিত হল পিরোজপুরে
- ২২:০১
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, পথপ্রদর্শক, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, শেকড়ের সন্ধান, স্মৃতির পাতায়
- ২৪৩
পিরোজপুর : পিরোজপুরে পালিত হল চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু দিবস। এ উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব স্মরণ সভার আয়োজন করে।
পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি শিরিন আফরোজের সভ্পতিত্বে সভায় বক্তব্য দেন ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, বাসসের জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, পিরোজপুর বানীর সম্পাদক এ, কে আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠের সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসেন প্রমূখ।
সভায় বক্তারা গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের কাজের ধারা অনুসরণের মধ্যদিয়ে তাঁর আদর্শ সমুন্নত রাখার আহবান জানান।
প্রসঙ্গত, চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফেরির ছাদ থেকে যমুনা নদীতে পড়ে প্রাণ হারান। স্থানীয় সাংবাদিক সংগঠণের সহায়তায় এ বছর থেকে উপকূল জুড়ে এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। এবার উপকূলের ৩০ স্থানে দিবসটি পালিত হচ্ছে।
//প্রতিবেদন উপকূল বাংলাদেশ/পিরোজপুর/৩০১২২০১৫//
