বরিশালে মোনাজাতউদ্দিনের মৃত্যু দিবস পালিত
- ২১:৪১
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, পথপ্রদর্শক, বরিশাল জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, শেকড়ের সন্ধান, স্মৃতির পাতায়
- ২১২
বরিশাল : চারণ সাংবাদিক মোনজাতউদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী বরিশালে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটি’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য মানবেন্দ্র বটব্যাল বলেন, মোনাজাতউদ্দিন দৈনন্দিন সংবাদ পরিবেশনের চেয়ে পক্ষকাল বা মাসব্যাপী একটি অঞ্চলের খবর তুলে আনতেন। আবার দুই তিন বছর পর তিনি ফের ওই এলাকায় গিয়ে সংবাদ পরিবেশন করার পর কি পরিবর্তন হয়েছে তা ফের প্রকাশ করতেন। তিনিই আমাদের উৎসাহ যোগিয়েছেন সরেজমিন গিয়ে প্রতিবেদন করার। এসময় তিনি উপস্থিত তরুণ সংবাদকর্মীদের মোনাজাতউদ্দিনের ন্যায় ঘটনার নেপথ্যের ঘটনা বা ফলোআপ সংবাদ করার আহবান করেন।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা করে নূরুল আলম ফরিদ, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. কামরুল আহসান, সাবেক সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার।
প্রসঙ্গত, চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফেরির ছাদ থেকে যমুনা নদীতে পড়ে প্রাণ হারান। স্থানীয় সাংবাদিক সংগঠণের সহায়তায় এ বছর থেকে উপকূল জুড়ে এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। এবার উপকূলের ৩০ স্থানে দিবসটি পালিত হচ্ছে।
//প্রতিবেদন উপকূল বাংলাদেশ/বরিশাল/৩০১২২০১৫//
