কাউখালীতে বাল্য বিবাহ প্রতিরোধে মহিলা পরিষদের মানববন্ধন
- ২৩:৫৬
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, নারী ও শিশু, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সভা-সেমিনার-কর্মশালা
- ৪১৭
কাউখালী (পিরোজপুর) : নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে শহরের মুজিব চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারী নেত্রী আলো রানী রায়ের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য দেন,মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারন সম্পাদক সুনন্দা সমাদ্দার, লিগ্যাল এইড সম্পাদক শাহীদা হক, ও আইনজীবি চন্দ্র শেখর দে প্রমূখ।
বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ণে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়া আহ্বান জানান।
//রবিউল হাসান রবিন/ উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১০১২২০১৫//
রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য
