রাস পূর্নিমা উপলক্ষ্যে দাকোপে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

রাস পুর্ণিমা ও গঙ্গাস্নান উপলক্ষে চালনা আচাভুয়া মদন গোপাল মন্দিরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী ও আয়োজক কমিটির সদস্যবৃন্দদাকোপ (খুলনা) : শ্রীশ্রী কৃষ্ণের রাস পুর্ণিমা ও গঙ্গাস্নান উপলক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চালনা পৌরসভার অচাভূয়া মদন গোপাল মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ  সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাণবন্ত এ অনুষ্ঠান উপভোগ করেছেন বিভিন্ন সম্প্রদায়ের সংগীতানুরাগী নারী পুরুষ। উপভোগ করেছেন দাকোপ প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ।

গৌড়ীয় বৈষ্ণব সমাজ বাংলাদেশ আয়োজিত উক্ত সাংস্কৃতিক সন্ধায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি অধ্যাপক দিবাকর মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিনয়কৃষ্ণ রায়, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, ওসি তদন্ত দাকোপ থানার শ্যামলাল নাথ ও অধ্যাপক মিহির মন্ডল।

দুই পর্বের  এ অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় গুনী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। ২য় পর্বে রূপান্তর ফোক থিয়েটারের শিল্পীরা মোমবাতি প্রজ্জলিত করে “আগুনের পরশ মনি ছোঁয়াও প্রানে” গানটির মাধ্যমে তাঁদের অনুষ্ঠান শুরু করেন। কবি বিজয় ও নিশির গান, লালনগীতি, লোকগীতি, ভক্তি গিতির সুরে মুগ্ধ শ্রোতারা প্রায় মধ্যরাত অবধি এই অনুষ্ঠান উপভোগ করেন। অমরেশ ঢালী ও লিটন বিশ্বাসের যৌথ পরিচালনা শ্রোতাদের দৃষ্টি আকর্ষন করে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগীতা করেণ রূপান্তরের এরিয়া ম্যানেজার দীপক রায় ও সি ফর ডি অফিসার শ্যামপ্রসাদ সরদার।

// দীপক রায়/উপকূল বাংলাদেশ/দাকোপ-খুলনা/২৮১১২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য