ভোলায় অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন : ইউনুছ সভাপতি, ছোটন সম্পাদক
- ২৩:৫১
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, তথ্য-প্রযুক্তি, ভোলা জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ২৭২
ভোলা : বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়নের ভোলা জেলা কমিটি গঠন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে শহরের বিভিএস রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে সকলের সম্মতিক্রমে ইউনুছ শরীফ (শীর্ষ নিউজ) কে সভাপতি এবং ছোটন সাহা (বাংলানিউজটোয়েন্টিফোর.কম) কে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি হারুন অর রশিদ (এস বি সি নিউজ ৭১ ), যুগ্ন সম্পাদক আদিল হোসেন তপু (এবি নিউজ.কম), সাংগঠনিক সম্পাদক শিশির হাওলাদার (অপরাধ সংবাদ), কোষাধ্যক্ষ একরামুল আলম (ভোলা টাইমস), দপ্তর সম্পাদক শরীফ হোসেন ( জি নিউজ বিডি ২৪.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল আলম (কোস্টাল বাংলাদেশ.কম), ক্রিড়া সম্পাদক জুলকার নাঈম।
এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন, আহাদ চৌধুরী তুহিন (বিডি নিউজটোয়েন্টিফোর.কম), আফজাল হোসেন (বাংলার চোখ), হেলাল উদ্দিন (আই এন বি), এইচ এম জাকির (ওয়ান নিউজ), মোহাম্মদ আলী জিন্নাহ (ভোলা টাইমস), অচিন্ত মজুমদার (পরিবর্তন.কম)। এরআগে সভার শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা। আগামী ২ বছরের জন্য কার্যনিবাহী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহন করবেন।
এদিকে অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন, ভোলা প্রেসক্লাব, ভোলা রিপোর্টার্স ইউনিটি, ভোলা সাংবাদিক সংস্থা, ভোলা অনলাইন জার্নালিষ্ট ফোরামের নেতৃবৃন্দ।
//প্রতিবেদন উপকূল বাংলাদেশ/ভোলা/০৯০৮২০১৫//
